Logo
শিরোনাম

শাহজালালে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

প্রকাশিত:বুধবার ০৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা হলেন- সাদ্দাম হোসেন ও মোহাম্মদ আমিন। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে নিয়মিত টহল চলাকালে বিমানবন্দরের রেস্টুরেন্টের সামনে দুইজনকে রহস্যজনক ঘোরাঘুরি করতে দেখা যায়। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে এলোমেলো কথাবার্তা বলতে থাকেন। পরে তাদেরকে বিমানবন্দর আর্মড পুলিশ অফিসে আনা হয় এবং তল্লাশি করা হয়। তল্লাশির পর তাদের দুইজনের কাছ থেকে ছয় হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেন। তারা টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসী। তারা ঢাকায় অবস্থানরত একজনের কাছে এসব ইয়াবা হস্তান্তর করতেন।


আরও খবর