Logo
শিরোনাম

শাহজালালে বিমান থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত:রবিবার ২৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।আজ রোববার সকাল ৯টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাতে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আবদুর রউফ মহোদয়ের কাছে তথ্য ছিল যে শারজা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে স্বর্ণ পাচার হচ্ছে।

ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর ডিজি মহোদয়ের নির্দেশে বিমানে অভিযান চালিয়ে কারগো হোল থেকে ৮৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১০ কেজি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান আব্দুল মান্নান।


আরও খবর