
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকিউ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার - আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল : সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি : প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২১।

