Logo
শিরোনাম

সাভারে আওয়ামী লীগের জনসভা আজ

প্রকাশিত:শনিবার ১০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলা এবং সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভা আজ শনিবার বিকেল ৩টার  রেডিও কলোনী মাঠে অনুষ্ঠিত হবে।

সভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের ।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, এ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।


আরও খবর