
ঢাকার সাভারে
দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ফাতেমা আক্তার দীনা (১৮) নামে
এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে সাভারের
সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফাতেমা সাভারের
ভাকুর্তা ইউনিয়নের চরতোলাতুলি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি শেরে-বাংলা কৃষিবিশ্ববিদ্যালয়ে কৃষি ডিপ্লোমার দ্বিতীয় বছরের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা
জানায়, দীনা সাভারের ভাকুর্তা থেকে কোনো এক বন্ধুর বাসার উদ্দেশে সাভারের রেডিও কলোনির
দিকে যাচ্ছিলেন। সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশা নিয়ে রেডিও কলোনি যাওয়ার
পথে সিটি সেন্টারের সামনে গেলে ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় রিকশা থেকে পড়ে
গুরুতর আহত হন তিনি। পরে সাভারের সুপার ক্লিনিকে নিলে তার অবস্থার আরও অবনতি হয়। পরে
এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

