Logo
শিরোনাম

সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

প্রকাশিত:শুক্রবার ২২ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কমতে পারে এবং তাপমাত্রা বাড়বে। আগামী পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সীতাকুণ্ড, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় কমতে পারে এই তাপপ্রবাহ।

এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ও নেত্রকোনায় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বলা হয়েছে, এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


আরও খবর