
সীমান্তে কিরগিজস্তান
ও তাজিকিস্তান সামরিক বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। এর
মধ্যে কিরগিজস্তানেরই ২৪ জন।
সীমান্তে আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে গেলো দু’দিন ধরেই গোলাগুলি চলছে কিরগিজস্তান ও তাজিকিস্তানের সামরিক বাহিনীর
মধ্যে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সংঘর্ষ আরও বৃদ্ধি পাওয়ার পর ট্যাংক ও মর্টারের মতো
ভারী অস্ত্র ব্যবহার করে দু’পক্ষ।
কিরগিজস্তানের
বর্ডার গার্ড সার্ভিস জানায়, ভোরে তাজিক সামরিক বাহিনী তাদের বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে
গোলা বর্ষণ করে। ব্যবহার করে ট্যাংক, সাঁজোয়া যান ও মর্টার।
অন্যদিকে তাজিকিস্তানের
অভিযোগ, তাদের একটি সীমান্ত চৌকিসহ সাতটি গ্রামে গোলাবর্ষণ করেছে কিরগিজ সেনারা। এ
পরিস্থিতিতে সংঘাত পরিহার করতে দফায় দফায় আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা।

