Logo
শিরোনাম

শীতের সবজি শেষ, নতুন সবজির দাম আকাশছোঁয়া

প্রকাশিত:বুধবার ০৩ মার্চ ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শীতের সবজি শেষ। এখন উঠতে শুরু করেছে নতুন সবজি পোটল, করলা, শজনে ডাটা, মিষ্টি কুমড়া। তবে নতুন এসব সবজির দাম আকাশছোঁয়া। সবজির এ দামে কৃষক খুশি হলেও ক্রেতাদের উঠছে নাভিশ্বাস।

সবজির পাইকারি হাটে শীতের ফুলকপি, বাঁধাকপি, মুলার জমজমাট সরবরাহ নেই। নতুন করে উঠতে শুরু করেছে মিষ্টি কুমড়া, পোটল আলু, বেগুন, করলা, শজনে ডাঁটা। তবে এসবের সরবরাহ সীমিত থাকায় দাম কিছুটা চড়া। বর্তমান বাজারমূল্য নিয়ে খুশি সবজি চাষিরা।

করোনার পর আয় রোজগার না বাড়লেও চাল, ডাল, তেলসহ সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় হিশশিম খাচ্ছেন ক্রেতারা। তারা বলছেন, ব্যাপকভাবে সবজির দাম বেড়েছে। শাক সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে।

পাইকারি ক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সবজির। তারা বলছেন, এখন এলাকায় আবাদ না থাকায় বাইরে থেকে আমদানি করা হচ্ছে।

বগুড়া মহাস্থান পাইকারি সবজি হাটে বুধবার পোটল ৬৫, করলা ৭০, বেগুন ৪০, মিষ্টি কুমরা ১৫ টাকা, গোল আলু ১২ টাকা কেজি দরে বিক্রি হয়। প্রতিদিন এই বাজারে ৫০ থেকে ৬০ ট্রাক সবজির সরবরাহ হয়।

নিউজ ট্যাগ: সবজির দাম

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪