Logo
শিরোনাম

সেগুনবাগিচায় প্রাইভেটকার থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ৩১ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৯৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর সেগুনবাগিচায় বটতলা এলাকায় নাভানা সিএনজি পাম্পের সামনে পার্ক করা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে স্থানীয়দের খবরে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পার্ক করা গাড়ি থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তাদের নাম সিয়াম (১৯) ও রাকিব (২৭)। তারা বাচ্চু মোটরসের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মৃত দুই ব্যক্তি ওই প্রাইভেটকারের ডেন্টিংয়ের কাজ করছিলেন। সোমবার রাতেও তারা কাজ করেছেন। কিন্তু সকালে তাদের কোনো সাড়া না পেয়ে নাভানার ফিলিং স্টেশনের লোকজন ও স্থানীয়রা শাহবাগ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।


আরও খবর