
ব্রাজিলের বিপক্ষে
হেরে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছানো হয়নি পেরুর। তৃতীয় স্থান দখলের লড়াইয়েও হেরে গেল
দুর্দান্ত খেললেও
অতিরিক্ত সময়ে গোল হজম করে তৃতীয় স্থানটিও দখলে নিতে পারেনি তারা।
অন্যদিকে আর্জেন্টিনার
বিপক্ষে পেনাল্টিতে হেরে যাওয়া কলম্বিয়ার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ জয়ের নায়ক ২৪
বছরের পোর্তো উইঙ্গার লুইস দিয়াজ। ম্যাচে জোড়া গোল দিয়েছেন দিয়াজ।
যোগ করা সময়ে
(৯৪ মিনিটে) তার দুর্দান্ত এক গোলে জয় সুনিশ্চিত করে কলম্বিয়া। ম্যাচের ফলাফল কলম্বিয়ার
পক্ষে ৩-২।
তারকা ফুটবলার
হামেজ রদরিগেজের অনুপস্থিতিতে কলম্বিয়া মুশকিল পরিস্থিতিতে ম্যাচ জিততে কার দিকে তাকাবে,
সেই নিয়ে হাজারো প্রশ্ন ছিল।
ব্রাসিলিয়ার মানে
গারিঞ্চা স্টেডিয়ামে হওয়া ম্যাচ শনিবার ভোরে শুরু হয় ম্যাচটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে
কেউ কাউেক ছাড় দেয়নি। সে এক দুর্দান্ত ম্যাচ উপভোগ করল ফুটবলবিশ্ব।
আজ ভোরে পেরুর
বিপক্ষে জোড়া গোল করে এই কোপায় নিজের জাত চেনালেন দিয়াজ। পাশাপাশি জোড়া গোলের সুবাদে
লিওনেল মেসির সঙ্গে যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরের আসনও দখল করে নিলেন
তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হন দিয়াজ।

