Logo
শিরোনাম

শেষ মূহূর্তের জোড়া গোলে এগিয়ে সার্বিয়া

প্রকাশিত:সোমবার ২৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করা সার্বিয়া ও ক্যামেরুনের লড়াইটা আজ টিকে থাকার। সে লড়াইয়ের প্রথমার্ধে শেষ মূহূর্তের জোড়া গোলে  ২-১ গোলে এগিয়ে আছে ইউরোপের দলটি। সোমবার 'জি' গ্রুপের খেলায় ক্যামেরুনে লিড নিলেও ধরে রাখতে পারেনি।

আল জানুব স্টেডিয়ামে প্রথমাধ্যের একেবারে শেষ মুহূর্তে দুই গোল করে ২-১ ব্যবাধানে এগিয়ে বিরেতে যায় প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হারা দলটি। ক্যামেরুনের গোল করেছেন ক্যাসটেলেট্টো। সার্বিয়ার গোল করেছেন পাবলোভিচ ও মিলিনকোভিচ সাভিচ।

ম্যাচের শুরু থেকেই ক্যামেরুনকে চাপে রাখে সার্বিয়া। একের পর একে আক্রমণ করে ক্যামেরুন ডিফেন্সকে ব্যস্ত রাখে সার্বিয়া। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে ক্যামেরুন। ক্যামেরুনের ওপর চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায় না সার্বিয়া।

উল্টো ম্যাচের ২৯ মিনিটে গোলের দেখা পায় ক্যামেরুন। জিন-চার্লস ক্যাসটেলেটোর গোলে এগিয়ে যায় ক্যামেরুন। তার গোলে ম্যাচে প্রথম লিড পায় ক্যামেরুন। ম্যাচে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে সার্বিয়া। একের পর এক আক্রমণ করলেও তা আটকে যায় ক্যামেরুন ডিফেন্সে। 

ম্যাচের ৪৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে পিয়ের কুন্ডে পর পর দুই শট নেন। তবে তা আটকে দেন সার্বিয়ার গোলরক্ষক ভাঞ্জা মিলিনকোভিচ। ম্যাচের অতিরিক্ত সময়ে পাওয়া ফ্রি কিক থেকে গোলের দেখা পায় সার্বিয়া।

ফ্রি কিক থেকে উঠিয়ে দেওয়া বলে হেড করে বল ক্যামেরুনের জালে জড়ান পাভলোভিচ। তার গোলে ম্যাচে সমতা আনে সার্বিয়ার। 

তবে ম্যাচে একদম শেষ সময়ে আবারও গোলের দেখা পায় সার্বিয়া। মিলিঙ্কোভিক-সাভিকের করা গোলে লিড পায় সার্বিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ গোলে এগিয় থেকে বিরতিতে যায় সার্বিয়া। 


আরও খবর