Logo
শিরোনাম

শেয়ারবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রকাশিত:সোমবার ২৫ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শেয়ারবাজারে টানা দরপতনের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে বিক্ষোভে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অংশ নেন। সেখানে বক্তৃতা করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী।

তিনি বলেন, প্রতিদিন শেয়ারবাজারে বড় দরপতনের পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেয়ার জন্যই তারা কারসাজির মাধ্যমে বাজারে পতন ঘটাচ্ছে।

এই চক্রটি নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের ভাবমূর্তি নষ্ট করতেও তৎপর বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪