Logo
শিরোনাম

কারিগরি জটিলতায় ডিএসই’তে লেনদেন বন্ধ

প্রকাশিত:রবিবার ১৮ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যান্ত্রিক ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাময়িক বন্ধ হয়ে গেছে। রবিবার (১৮ জুলাই) বেলা ১১টা ৯ মিনিটের পরেই লেনদেন বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৫০ মিনিটে সমস্যার সমাধান হয়নি।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, কারিগরি ত্রুটির কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে।

তিনি বলেন, সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সমস্যার সমাধান হলেই আবার লেনদেন শুরু হবে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪