Logo
শিরোনাম

সহিংসতায় ‘স্কুইড গেম’কেও ছাড়িয়ে যাবে নির্মাতার ‘কে.ও. ক্লাব’

প্রকাশিত:বুধবার ০৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৮ অক্টোবর ২০২৩ | ১১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

‘স্কুইড গেম’ খ্যাত দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার হোয়াং দং-হিউক জানিয়েছেন নতুন ফিচারের কাজ শুরু করেছেন তিনি। নেটফ্লিক্সে মুক্তি পাবে কে.ও. ক্লাব’ (কিলিং ওল্ড পিপল ক্লাব) নামের এই ছবিটি।

নির্মাতা জানিয়েছেন, স্কুইড গেম’-এর চেয়েও বেশি সহিংসতা দেখানো হবে থ্রিলার ঘরানার কিলিং ওল্ড পিপল ক্লাব’ ছবিটিতে। ইতালীয় সাহিত্যিক উমবার্তো একোর লেখা একটি উপন্যাসের অনুপ্রেরণায় এই ছবি নির্মাণ করবেন হোয়াং দং-হিউক।

ভ্যারাইটির সূত্রে জানা গেছে হোয়াং মনে করছেন স্কুইড গেম’র মতোই আরেকটি বিতর্কিত ছবি হতে যাচ্ছে এটি। ছবিটি মুক্তি পাওয়ার পরে বয়স্ক মানুষদের কাছ থেকে পালিয়ে বেড়াতে হতে পারে তার। ঋণগ্রস্ত একদল মানুষের টিকে থাকার লড়াইকে পর্দায় তুলে ধরে নেটফ্লিক্সে ঝড় তুলেছিল স্কুইড গেম’। মুক্তির পর টানা ৯ সপ্তাহ ধরে নেটফ্লিক্সের শীর্ষস্থান দখল করে রাখে জনপ্রিয় এই সিরিজটি। কে.ও. ক্লাব’ নিয়ে মানুষের প্রত্যাশা যে আকাশচুম্বী হবে, তা বলার অপেক্ষা রাখে না।

নিউজ ট্যাগ: স্কুইড গেম

আরও খবর