Logo
শিরোনাম

সহস্রাধিক রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের

প্রকাশিত:শনিবার ২৬ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে চলমান সংঘাতে এ পর্যন্ত এক হাজারেরও বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। শুক্রবার এমন দাবি করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আর কোনও সংঘাতের সূচনালগ্নে রাশিয়া এত বেশি হতাহতের শিকার হয়নি বলেও দাবি ইউক্রেনের।

এদিকে কিয়েভের স্থানীয় বাসিন্দাদের দখলদার সেনাদের মোকাবিলায় পেট্রোলবোমা তৈরিসহ বেশ কিছু পরামর্শ দিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। রুশ বাহিনীর গতিবিধি বা তৎপরতা সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতেও নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার নিজেদের ভেরিফায়েড টেলিগ্রাম অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট দিয়েছে কিয়েভ কর্তৃপক্ষ। এতে বিদ্যমান পরিস্থিতিতে রাজধানীর উত্তরাঞ্চলীয় ওবোলন জেলার বাসিন্দাদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, সতর্ক থাকুন এবং বাড়ির ভেতরে থাকুন। শত্রুদের গতিবিধির কারণে বাইরে যাওয়া এখন খুব বিপজ্জনক। তবে একমাত্র ব্যতিক্রম হিসেবে এয়ার অ্যালার্ম সংকেত সক্রিয় থাকলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হতে পারে।


আরও খবর