Logo
শিরোনাম

শিবচরে ডাম্প ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে চীনা নাগরিক নিহত

প্রকাশিত:শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাদারীপুরের শিবচর উপজেলায় ডাম্প ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চ্যাং বিন (৩২) নামের এক চীনা নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ বাংলাদেশি।

শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতপুর বাঁচামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই চীনা নাগরিক পদ্মা রেলওয়ে প্রকল্পে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পদ্মা রেলওয়ে প্রকল্পের দোভাষী রিয়াজুল ইসলাম রনি জানান, নিহত চ্যাং বিন ফরিদপুরের ভাঙ্গা ক্যাম্পে থাকতেন। পদ্মা রেলওয়ে প্রকল্পে সার্ভেয়ার হিসেবে গত তিন থেকে চার মাস ধরে তিনি কর্মরত রয়েছেন।

তিনি আরও জানান, শনিবার সকালে তিন বাংলাদেশিসহ চ্যাং বিন পিকআপ ভ্যান নিয়ে প্রকল্পের কাজে বের হন। এসময় আড়িয়াল খাঁ সেতুর পাশে একটি ড্রাম ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তারা ৪ জনই গুরুতর আহত হন। প্রথমে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চীনা নাগরিককে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত চ্যাং বিন চীনা নাগরিক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আরও খবর

পুকুরে ভেসেছিল চা দোকানির মরদেহ

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩