Logo
শিরোনাম

সিলেটে আবার ভূমিকম্প

প্রকাশিত:সোমবার ০৭ জুন ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আবারও দুই দফা মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠেছে সিলেট। সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৭ মিনিট ও ৬টা ২৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

তিনি জানান, সর্বশেষ ভূমিকম্পটি অনুভূত হয় সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। রিখটার স্কেলে মাত্রা ছিলো ৩ দশমিক ৮।

এর আগে সিলেটে গত ২৯ ও ৩০ মে কয়েক দফা ভূমিকম্প হয়েছে। সিলেটে সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পনের কারণে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের ঝুঁকিপূর্ণ ২৪টি ভবনের তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ভূমিকম্পের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সিলেট সিটি করপোরেশনের ক্ষ থেকে নগরের অভ্যন্তরে তিনটি বিপণিবিতাণ বন্ধ রাখা হয়েছে।


আরও খবর