Logo
শিরোনাম

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত:সোমবার ১১ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৩৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটের ছাতক এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন আলহাজ্ব হাসিবুর রহমান মানিক। কাউন্সিলর ২৬ নং ওয়ার্ড। প্রতিষ্ঠাতা পরিচালক স্বপ্নবাজ ফাউন্ডেশন। স্বপ্নবাজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডাক্তার ফারজানা ইয়াসমিন নিলার সার্বিক সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম চালানো হয়। আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন ঈদে আমি আমার পরিবার নিয়ে ভালো খাবার খাব, আর বন্যার ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ না খেয়ে থাকবে এটা হতে পারে না।

তিনি আরো বলেন, আমার বাবা-মা নেই আপনারাই আমার বাবা মা। দোয়া করবেন মৃত্যুর আগ পর্যন্ত যাতে মানুষের সেবা করে যেতে পারি। আমি এমন কোন কাজ করি না যে কেউ আমার মা-বাবাকে গালি দিবে। মানবতার কল্যাণে সব সময় যেখানে যেতে হয় যা করতে হয় আমি করব। এ সময় অন্যান্যদের মধ্যে উক্ত কার্যক্রমে অংশ নেন স্বপ্নবাজ ফাউন্ডেশনের স্বপ্নবাজ টিম বাংলাদেশের সদস্যরা। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষার্থীদের যাবতীয় শিক্ষা উপকরণ উপহার দেয়ার ঘোষণা দেন সাধারণ সম্পাদক স্বপ্নবাজ ফাউন্ডেশন রাফিন সাদ বোরহান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ সকলেই আলহাজ্ব হাসিবুর রহমান মানিকের প্রশংসা করেন।

নিউজ ট্যাগ: সিলেট

আরও খবর