Logo
শিরোনাম

সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৮ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ২৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে সিলেটে। বিগত দিনকে ছাড়িয়ে গেছে আক্রান্ত ও মৃত্যু।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে সিলেটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন আর আক্রান্ত হয়েছেন ৬৮১ জন। রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নুরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত্যু ও আক্রান্তের দিক থেকে বিগত দিনগুলোকে ছাড়িয়ে গেছে। নতুন করে মারা যাওয়া ১২ জনের ১১ জনই সিলেটের এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। 

এ নিয়ে বিভাগের চার জেলায় মোট ৫৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সর্বমোট ৩৩ হাজার ৩৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নতুন করে আক্রান্ত ৬৮১ জনের মধ্যে সিলেট জেলার ২২৫ জন, সুনামগঞ্জের ৯৮ জন, হবিগঞ্জের ১০৫ জন, মৌলভীবাজারের ১৮৮ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৬৫ জনের করোনা শনাক্ত হয়।


আরও খবর