Logo
শিরোনাম

সিলেটে হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত:শনিবার ২১ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২১৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেট নগরীর লালাবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে হোটেলের কক্ষ থেকে শাহেদ মোশাররফ (৩৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

শাহেদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মিয়ারপাড়া এলাকার আবদুল করিমের ছেলে। তিনি ওই হোটেলে প্রায়ই থাকতেন।

বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সাজেদুল করিম সরকার জানান, শাহেদ মোশাররফ নামের ওই যুবক দীর্ঘদিন ধরে হোটেলটিতে থাকতেন। তিনি যক্ষা রোগী ছিলেন। তার কক্ষে যক্ষা রোগের চিকিৎসার কাগজপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলে জানিয়েছেন এসআই সাজেদুল করিম। 

নিউজ ট্যাগ: লাশ উদ্ধার

আরও খবর