Logo
শিরোনাম

সিলেটে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ২০ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটে মোছা. নীলিমা ফেরদৌসী ইভা (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইভা নগরীর জালালাবাদ থানার শেখেরগাঁওয়ের বাসিন্দা সাজ্জাদুর রহমানের মেয়ে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, ইভা মানসিক ভারসাম্যহীন ছিল বলে তার পারিবার জানিয়েছে। সে এর আগে বেশ কয়েকবার রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল।

তিনি আরও জানান, বুধবার সকাল ৯টার দিকে ইভা পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকাল ১০টার দিকে তার দেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’


আরও খবর