
আসন্ন বাংলাদেশ
শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন ইলিয়াস কাঞ্চন৷ অভিনেত্রী নিপুণকে
সেক্রেটারি করে প্যানেল হবে কাঞ্চন-নিপুণ। এখানে সহসভাপতি পদে দাঁড়াবেন অভিনেতা রিয়াজ
ও ফেরদৌস।
শিল্পী সমিতির
নির্বাচনে অংশ নেওয়ার কারণ হিসেবে ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, ইন্ডাস্ট্রি ও শিল্পীদের স্বার্থেই এ সিদ্ধান্ত
নিয়েছেন তিনি৷ সভাপতি পদে লড়বেন তিনি।
নিজের প্যানেলের
প্রার্থীদের বিষয়ে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বলেন, ২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে
সভাপতি পদে নির্বাচন করব আমি। আমার সঙ্গে নিপুণ সেক্রেটারি পদে নির্বাচন করবে। রিয়াজ,
ফেরদৌস, সাইমন, ইমনও থাকবে৷ তারা কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনও ঠিক হয়নি। তবে
আমাদের প্যানেলে থাকবেন তারা।
জানা গেছে, ইলিয়াস
কাঞ্চনের প্যানেলে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করবেন এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক।
তাদের এ প্যানেলের বিপরীতে লড়বে গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ
খানের প্যানেল।

