Logo
শিরোনাম

শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী-যানবাহনের ভিড়

প্রকাশিত:শুক্রবার ০৯ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ৩৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে আজ শুক্রবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের ভিড় দেখা যাচ্ছে। বিধিনিষেধ আরোপের পর কিছুদিন ঘাট অনেকটা যাত্রীশূন্য থাকলেও আজ শুক্রবার সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে শত শত যাত্রী ও যানবাহনকে ঘাট এলাকায় আসতে দেখা গেছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিধিনিষেধের মেয়াদ বাড়ানোয় রাজধানীতে কাজের সংকটে অনেকে গ্রামে ফিরছে। এ ছাড়া ঈদ পর্যন্ত বিধিনিষেধ থাকতে পারেএমন আশঙ্কায়ও গ্রামে ফিরছে অনেকে।

এদিকে, আজ সকাল থেকে ঘাটে আসা যাত্রীরা মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এতে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ছোট-বড় মিলিয়ে চার শতাধিক যানবাহন রয়েছে।

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বর্তমানে ১০টি ফেরি সচল রয়েছে। আমাদের দায়িত্ব শুধু ফেরি পরিচালনা ও গাড়ি পার করা। যাত্রীদের নিয়ন্ত্রণের কাজ আইনশৃঙ্খলা বাহিনীর। যেসব যাত্রী ঘাটে চলে আসছে, তারা ফেরিতে পার হচ্ছে।

নিউজ ট্যাগ: শিমুলিয়া ঘাট

আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩