Logo
শিরোনাম

শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রায় দুই মাস পর আবারও শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট ও মুন্সিগঞ্জের শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১০টায় মাঝিরঘাট থেকে লঞ্চ ও স্পিডবোট শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। মঙ্গলমাঝির ঘাটের (লঞ্চ) ইজারাদার মোকলেছ মাদবর এ তথ্য নিশ্চিত করেছেন।

মোকলেছ মাদবর বলেন, প্রতিদিন এ ঘাট দিয়ে লঞ্চে হাজারো মানুষ পার হতো। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ায় পর ঘাটে লঞ্চ চলাচল দুই মাস বন্ধ ছিল। এতে ঘাটের লঞ্চ, স্পিডবোটসহ অন্যান্য চালক ও কর্মচারীরা বেকার হয়ে পড়ে। পাশাপাশি আমাদের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তাও বন্ধ হয়ে যায়। আমাদের আয় বন্ধ হয়ে পড়ে। আজ ঘাটটি আবার প্রাণ ফিরে পেয়েছে। আগামীকাল সকাল ৭টা থেকে প্রতিনিয়ত লঞ্চ চলবে।

এ ব্যাপারে মঙ্গলমাঝির ঘাট ইজারাদার নেছার উদ্দিন মাদবর বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী না থাকায় ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। এতে ঘাটের ফেরি, লঞ্চ, স্পিডবোট ও ট্রলারের চালক ও কর্মচারীরা বেকার হয়ে পড়েন। ঘাটটি চালু হওয়ায় তাদের কর্মসংস্থান হলো।’


আরও খবর