
তীব্র স্রোতের
কারণে দুর্ঘটনা এড়াতে রাত থেকে শরীয়তপুরের শিমুলিয়া ও মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ
ছিল। তবে পদ্মায় স্রোত কমে যাওয়ায় সোমবার (২০ জুন) সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে
।
বিআইডব্লিউটিসির
মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের
কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। ৭ ঘণ্টা পর সকাল থেকে ফেরি
চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির
সূত্রে জানা যায়, রাতে শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটের ফেরি চলাচল বন্ধ থাকে। রোববার
সন্ধ্যার পর থেকে নৌপথের বিভিন্ন স্থানে স্রোত ও ঢেউয়ের কারণে চালকদের ফেরি চালাতে
সমস্যা হচ্ছিল। ফলে সন্ধ্যায় যেসব ফেরি জাজিরা প্রান্তের সাত্তার মাদবর-মঙ্গলমাঝির
ঘাটে গিয়েছিল, সেগুলো শিমুলিয়ায় ফেরার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে রোববার
ভোরের দিকে দুই ফেরির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় একজন নিখোঁজ ও আহত হয়েছেন অন্তত
১৫ জন।

