Logo
শিরোনাম

সিনেমার আড়ালে অবৈধ ব্যবসা করতেন পরীমনি : হারুন

প্রকাশিত:শুক্রবার ০৬ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতেন বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হারুন অর রশিদ বলেন, এই ঘটনার পেছনে এক নারী ও পরীমণির কস্টিউম ডিজাইনার জিমির সম্পৃক্ততা রয়েছে। ওই নারী ও কস্টিউম ডিজাইনার গোয়েন্দা নজরদারিতে রয়েছেন বলেও জানান তিনি। যেকোনো সময় গ্রেফতার করা হবে জিমিকে। পরীমণিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে বলেও জানান যুগ্ম কমিশনার হারুন।

হারুন-অর-রশিদ বলেন, পরীমনি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতো, সেগুলো কাদেরকে নিয়ে করতো, কাদের সহযোগিতায় করতো, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। তার বক্তব্য নোট করছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদেরই গ্রেফতার করা হবে। প্রযোজক নজরুল ইসলাম রাজের বিষয়ে তিনি বলেন, রাজ একজন লেখাপড়া না জানা মানুষ। সে ছোট্ট একটা চাকরি করতো। বিভিন্ন মডেলকে নিয়ে সে ঘরোয়া পার্টি করতো। উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিতো। তার কাছ থেকেও আমরা তথ্য পেয়েছি। সবাইকেই আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) বিকেলে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি ও আইস উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বনানী থানায় হস্তান্তর করে সংস্থাটি। রাতে পরীমনিকে আদালতে হাজির করে পুলিশ। মামলাগুলোতে পরীমনির সঙ্গে তার সহযোগী ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ৪ জনকে আসামি করা হয়।পরীমনি ও রাজকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


আরও খবর