Logo
শিরোনাম

সিরাজগঞ্জে কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ০৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জ জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ইদিল (৫৫) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইদিল হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন।

তিনি জানান, ইদিল হোসেন মাদক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আরও খবর

সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩