Logo
শিরোনাম

সিরাজগঞ্জে প্রেমের টানে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কলেজছাত্রী

প্রকাশিত:বুধবার ১৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৩২০জন দেখেছেন
Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের  রায়গঞ্জে প্রেমের টানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন এক কলেজছাত্রী।

রায়গঞ্জ উপজেলার ৫ নং চাদাইকোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সরাই স্যামগোপ  গ্রামের সাবেক ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম খাঁন এর পুত্র মো: লিখন খাঁনকে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছেন উপজেলার ভূঁইয়াগাতী গ্রামের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ  শিক্ষার্থী অংকিতা রানী দাস (১৮)।

এভিডেভিড  সূত্রে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি তার নাম রেখেছেন নুসরাত জাহান ইভা।

এ ঘটনায় এলায় চাঞ্চল্যকর সৃষ্টি হলেও হিন্দু থেকে মুসলিম গ্রহণ করা কলেজ ছাত্রীর পিতা মাতার কোন অভিযোগ নেই।তার পিতা বলেন,মেয়ে দীর্ঘ দিন যাবৎ মো: লিখনের সাথে প্রেমের সম্পর্কে আমরা অবগত আছি। এখন আমরা জানতে পেরেছি তারা দুজনে বিয়ে করেছেন। এ নিয়ে আমাদের কোন অভিযোগ নেই।

উল্লেখ্যঃ হিন্দু থেকে মুসলিম গ্রহণ করার বিষয়টি কলেজ ছাত্রী তার নিজ ফেসবুক ওয়ালে এভিডেভিড এর কপি সহ পোস্ট করেন।


আরও খবর

সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩