Logo
শিরোনাম

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের হামলা, সাংবাদিকসহ নিহত ৩১

প্রকাশিত:সোমবার ২১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ইস্তানবুলে বোমা হামলার জেরে সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। উত্তর সিরিয়ার বিভিন্ন শহরে এ হামলায় সাংবাদিকসহ ৩১ জন কুর্দি নিহত হয়েছেন।

সিরিয়ার মার্কিন সমর্থিত কুর্দি বাহিনী জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের শহরগুলোতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক।

আর ব্রিটিশ ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছেন।

যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাটি জানায়, রাকা, হাসাকেহ ও আলেপ্পো প্রদেশের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তুর্কি বাহিনী। এতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের ১৮ সদস্য, সিরিয়ার সামরিক বাহিনীর ১২ সদস্য ও একজন সাংবাদিক নিহত হয়েছেন।

ইস্তানবুলে বোমা বিস্ফোরণের এক সপ্তাহ পরে তুরস্ক থেকে এসব হামলা করা হচ্ছে। হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং এর সঙ্গে যুক্ত সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করেছে তুরস্ক। তবে কুর্দি গোষ্ঠীগুলো অবশ্য জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

তুরস্কের দাবি, ওই অঞ্চলে কুর্দি সশস্ত্র যোদ্ধারা সক্রিয় ছিল।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার ভোরে সামরিক বিমানের রাত্রিকালীন অপারেশনে উড্ডয়নের ছবি-সহ টুইট করে বলেছে, হিসেবের সময় এসে গেছে’। এতে আরও বলা হয়েছে, যেসব বিশ্বাসঘাতক হামলা করেছে তাদের জবাবদিহি করা হবে।

নিউজ ট্যাগ: বিমান হামলা

আরও খবর