
১১টি শহর আর ২৪টি
দেশ ঘুরে এখন ইউরো এসে দাঁড়িয়েছে একেবারে শেষ প্রান্তে। বাকি আছে দুটি দেশ। শেষ লড়াই
হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। শিরোপার জন্য লড়বে ইংল্যান্ড এবং ইতালি।
১৯৬৬ বিশ্বকাপের
পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলো ইংল্যান্ড। আর বারবার ইউরোর ফাইনালে
উঠেও শিরোপা জিততে না পারা ইতালি। কে জিতবে এবারের ইউরো টুর্নামেন্ট। ওয়েম্বলিতে বাংলাদেশ
সময় আজ রাত ১টায় শুরু হবে এই মেগা ফাইনাল।
এই প্রথম ইউরো
কাপের ফাইনালে ওঠা ইংল্যান্ড ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারলে ১৯৬৬’র বিশ্বকাপ জয়ের পর আবারও কোনো বড় ট্রফি
ঘরে তুলবে।
অন্যদিকে ইতালি
১৯৬৮ সালে প্রথমবার এবং এযাবতকালে একবারই ইউরোর শিরোপা জিততে পেরেছে। এরপর আরও দু’বার বিশ্বকাপ জিততে পারলেও ইউরো জেতা সম্ভব
হয়নি আজ্জুরিদের।
এবারের টুর্নামেন্টে
ইতালি প্রমাণ করেছে, তারা দুর্দান্ত একেটি দল। টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের সেভাবে
উপস্থাপন করতে পেরেছে ইতালিয়ানরা। যদিও সেমিফাইনালে স্পেনের সামনে অনেকটা ফ্যাকাশে
মনে হয়েছিল তাদের। কিন্তু টাইব্রেকারে ভাগ্যের চাকাটা তাদের দিকেই ঘুরেছে।
অন্যদিকে বিতর্কিত
সেমিইনাল শেষে ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। ডেনমার্কের বিপক্ষে অতিরিক্ত সময়ের
খেলায় পেনাল্টি পায় ইংল্যান্ড। টিভি রিপ্লেতে দেখা যায়, পেনাল্টি দেয়ার মত কোনো ঘটনাই
ঘটেনি। অথচ রেফারি পেনাল্টির আদেশ দেন। ভিএআর দেখেও তিনি আদেশ থেকে সরে আসেননি।
তবে ফুটবলে অতীত ইতিহাস কখনোই বর্তমানে কাজে লাগে না। ওয়েম্বলিতে আজ সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচে যে দল টেম্পারমেন্ট ধরে রাখতে পারবে, চাপ সহ্য করতে পারবে, সেই দলের হাতেই উঠবে শিরোপা। আপাতত অপেক্ষা সে পর্যন্ত।

