Logo
শিরোনাম

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেত্রকোনায় শিশু ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালাত। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইফতেখার বিন আজিজ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. ইব্রাহিম মিয়া (৩২)। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি গ্রামে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৩ মার্চ সন্ধ্যায় নেত্রকোনার আটপাড়া উপজেলার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করেন ইব্রাহিম। পরদিন ওই শিশুর বাবা বাদী হয়ে ইব্রাহিমকে আসামি করে আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২২ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আজ বুধবার আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।   


আরও খবর