Logo
শিরোনাম

শিশুদের জন্য আরও ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত:মঙ্গলবার ০৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশের ৫-১১ বছর বয়সী শিশুদেরকে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ফাইজারের আরও ১৫ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের চালানটি শিশুদের জন্য অনুদানের টিকার দ্বিতীয় চালান। এ পর্যন্ত ৭৫ মিলিয়ন বা ৭ কোটি ৫০ লাখ ডোজের বেশি করোনাভাইরাস প্রতিরোধী টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পাওয়া অনুদানের করোনা টিকার দুই-তৃতীয়াংশের ও বেশি এসেছে বলেও জানায় দূতাবাস। এছাড়া করোনা মহামারি মোকবিলায় ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে দেশটি। 


আরও খবর