Logo
শিরোনাম

স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস, গ্রেফতার ৯

প্রকাশিত:মঙ্গলবার ২৯ জুন ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস দেখানো কিশোর গ্যাংয়ের সেই ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি ধারালো চাপাতি, একটি রামদাসহ কয়েকটি মোবাইল ফোন।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার দশমী গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকায় ইমন রহমান নামে (১৪) এক স্কুলছাত্রকে রোববার রাতে উপর্যুপরি কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এর পর ফেসবুকে সেলফি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য।

পর দিন সোমবার সন্ধ্যায়  সদর উপজেলার দশমী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো চাপাতি, একটি রামদাসহ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যার পর জেলা শহরের ইসলামী হাসপাতলের সামনে ইমন নামে এক স্কুলছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কিশোর গ্যাং। রাতে তারা সেলফি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

পরে মৌখিক অভিযোগের ভিত্তিতে দশমী গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিউজ ট্যাগ: কিশোর গ্যাং

আরও খবর

সরকারি গমের বস্তায় মিলল বালু-পাথর

সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩