Logo
শিরোনাম

স্কয়ার হাসপাতালে ভর্তি বিএনপির রিজভী

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। গতকাল করোনার নমুনা পরীক্ষা করালে পজিটিভ রিপোর্ট আসে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য তাঁকে আজ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা রিজভীর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। রুহুল কবির রিজভী তাঁর আশু রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


আরও খবর