
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল ডিভিশন। প্রতিষ্ঠানটিতে
এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে
পারবেন।
পদের নাম:
এক্সিকিউটিভ – ফরেইন ট্যুর।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো
বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর/ এমবিএ পাস প্রার্থীরা আবেদন
করতে পারবেন। প্রার্থীর দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ভিসা
সংগ্রহ, বিভিন্ন দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র জমাদান ও সংগ্রহের কাজে সিদ্ধহস্ত হতে
হবে। অনূর্ধ্ব-৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল:
ঢাকা (উত্তরা)।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীরা বিডিজবস
অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
১৫ জুন, ২০২২।

