Logo
শিরোনাম

সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

প্রকাশিত:রবিবার ০৪ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের শান্তিপুর বাজারের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জাফর ইকবাল মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুই বার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের যুবলীগ সভাপতিও ছিলেন তিনি।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, মানিক চেয়ারম্যান গ্রুপ ও ফারুক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তি করতে শনিবার দ্বিতীয় দফায় আপোষের জন্য আলোচনায় বসেন। আলোচনা শেষে বাড়ি ফেরার পথে পথিমধ্যে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, চেয়ারম্যান নিহত হওয়ার খবর পেয়ে ওই এলাকায় যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারবো।


আরও খবর

নরসিংদীর সাজ্জাদ চাকরি পেলেন গুগলে

সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩