
দুই বছর আগে ইরাকের
বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের এলিট ফোর্স কুদসের কমান্ডার
কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ওই হত্যার প্রতিশোধ নিতে রুম ডেটিংয়ে গিয়ে এক যুবককে
ছুরিকাঘাত করেন ২১ বছর বয়সি ইরানি-আমেরিকান তরুণী নিকা নিকাউবিন। গত ৫ মার্চ যুক্তরাষ্ট্রের
লাসভেগাসে সানসেট স্টেশন হোটেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,
নিকা নিকাউবিনের সঙ্গে ওই যুবকের প্রথমে ডেটিং অ্যাপে পরিচয় হয়। পরে তারা ৫ মার্চ যুক্তরাষ্ট্রের
হেন্ডারসনের সানসেট স্টেশন হোটেলে সাক্ষাতে সম্মত হন এবং হোটেলের একটি রুম ভাড়া নেন।
পরে দুজনে যখন শারীরিক মিলনে লিপ্ত হচ্ছিলেন তখন ওই নারী ব্যক্তিটির চোখ বেঁধে দেন।
রুমের আলো নিভিয়ে দেন। এর কয়েক মিনিট পর ওই ব্যক্তি ঘাড়ের এক পাশে ব্যথা অনুভব করেন।
পুলিশ জানায়,
ছুরিকাঘাতের পর ওই যুবক নিকাকে ধাক্কা মেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে যান এবং জরুরি সেবা
৯১১ নম্বরে ফোন দেন। একই সময় নিকাও রুম থেকে দৌড়ে বের হন এবং হোটেলকর্মীদের বলেন, তিনি
এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন।
পুলিশকে নিকা
বলেন, তিনি প্রতিশোধ নিতে চান। বর্তমানে ছুরিকাঘাতপ্রাপ্ত ব্যক্তির অবস্থা কি তা জানা
যায়নি।
পুলিশ ওই তরুণীকে
আটক করেছে। অস্ত্র বহন এবং ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। শুনানির জন্য
নিকাকে ২৪ মার্চ আদালতে তোলা হবে।

