Logo
শিরোনাম

সোমালিয়ার গাড়ি বোমা হামলায় নিহত ৯

প্রকাশিত:বুধবার ০৪ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বুধবার (৪ জানুয়ারি) মধ্য সোমালিয়ার শহরে ধারাবাহিক গাড়ি বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানায় টিআরটি ওয়ার্ল্ড।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহি আদান জানান, আজ স্থানীয় সময় সকালে সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে মহাস শহরে হামলা চালায়। তারা একটি বেসামরিক এলাকায় হামলা চালায়। এখন পর্যন্ত আমরা নয়জনের মৃত্যু নিশ্চিত করেছি। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। দুইটি বিস্ফোরণে তারা নিহত হন।


আরও খবর