Logo
শিরোনাম

সোমবার থেকে যুক্তরাজ্যে সব ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত:শনিবার ১৬ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ২১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আগামী সোমবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হয়ে নতুন এ নিষেধাজ্ঞা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

শুক্রবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যের স্থল, নৌ ও আকাশপথ পুরোপুরি বন্ধ থাকবে। এ সময় অন্য দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। পাশাপাশি তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

বরিস জনসন বলেন, করোনার ভ্যাকসিন আশা দেখাচ্ছে। তবে নতুন ধরনের করোনা ভাইরাসের কারণে ঝুঁকি বাড়ছে। করোনার নতুন ধরন মোকাবিলায় আমাদের এখনই অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে।


আরও খবর