Logo
শিরোনাম

সোশ্যাল মিডিয়া ও ওটিটিতে কনটেন্ট প্রদর্শন নীতিমালা প্রণয়নে কমিটি

প্রকাশিত:বুধবার ২৩ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ২৫৯০জন দেখেছেন
Image

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপনসহ বিভিন্ন কনটেন্ট প্রদর্শনের বিষয়ে ওটিটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রকাশিত তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী এ নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) সভাপতি ও উপ-সচিবকে (টিভি-২) সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একজন করে উপযুক্ত প্রতিনিধি; অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু; নাট্যকার তারিক আনাম খান; চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী; চলচ্চিত্রকার ও প্রযোজক পিপলু আর খান; টিভি ড্রামা ডিরেক্টরস গিল্ডের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ কিছুদিন আগে এ বিষয়ে একটি কমিটি প্রণয়নের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন।

নিউজ ট্যাগ: তথ্য মন্ত্রণালয়

আরও খবর