Logo
শিরোনাম

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ১০

প্রকাশিত:শনিবার ০৯ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর এমনটি জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, ছয় সৌদি নাগরিক, তিন বাংলাদেশি এবং এক সুদানিজ আহত হয়েছেন। এই হামলায় বিমানবন্দরের জানালা ভেঙে গেছে।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে এর আগে সৌদিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

২০১৫ সালে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর  হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

নিউজ ট্যাগ: ড্রোন হামলা

আরও খবর