
সৌদিআরবে চুরির
দায়ে ৬জন বাংলাদেশীসহ মোট ১৫জনকে আটক করেছে আল-মাখওয়াহ পুলিশ ।
আল-বাহা পুলিশের
মিডিয়া মুখপাত্রের বরাত আল-মাখওয়াহ পুলিশ জানিয়েছে যে, তারা বিভিন্ন তামার তার, গ্যাস
সিলিন্ডার এবং এয়ার কন্ডিশনার চুরি করার কারনে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
এদের মধ্যে ৬
জন বাংলাদেশি নাগরিক, ১ জন ভারতীয় নাগরিক এবং ৪ জন সৌদি নাগরিক রয়েছে। তবে চুরির দায়ে
গ্রেপ্তারকৃত ৬জন বাংলাদেশীর নাম পরিচয় জানা যায়নি ।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।

