Logo
শিরোনাম

সৌদিগামী বিমান বাংলাদেশের ফ্লাইট পাঁচদিন স্থগিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী পাঁচদিন সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে না বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট। এই সময়ে সৌদিগামী ফ্লাইট স্থগিত থাকবে।

আজ বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে আগামী ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত থাকবে।

ফ্লাইট স্থগিতের এ পাঁচদিনে যেসব যাত্রীর যাওয়ার কথা ছিল, তাদের ভ্রমণের বুকিংকৃত হোটেল বুকিং এবং পরবর্তীতে যাত্রার সময় নির্ধারণ করতে নিকটবর্তী যেকোনো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসে যোগাযোগের জন‍্য অনুরোধ করা হয়েছে।

ফ্লাইটসহ যে কোনো বিষয়ে তথ্য জানতে বিমানের কল সেন্টারের ০১৯৯০৯৯৭৯৯৭ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।


আরও খবর