Logo
শিরোনাম

সপ্তাহব্যাপী করোনার বুস্টার ডোজ কার্যক্রম শুরু আজ

প্রকাশিত:শনিবার ০৪ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশব্যাপী করোনার টিকার বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম শুরু হচ্ছে আজ শনিবার থেকে। আগামী শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ এ কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তর গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়এ কার্যক্রমের আওতায় ১৮ বছর বয়সি ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এ সাত দিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলেও জানানো হয়।

এ ছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। টিকা গ্রহণের জন্য টিকা কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


আরও খবর