
ওপার বাংলার আলোচিত অভিনেত্রীদের মধ্যে
অন্যতম স্বস্তিকা মুখার্জী ও শ্রীলেখা মিত্র। বিভিন্ন ইস্যুতে ঠোঁটকাটা মন্তব্য আর
বোল্ড অবতারে ছবি শেয়ার করে দুজনেই বেশ আলোচিত। রিল লাইফ এবং রিয়েল লাইফেও সাহসী এ
দুই অভিনেত্রী।
কিছুদিন আগে দিনের বোল্ড ছবি শেয়ার করে
শ্রীলেখা বলেছিলেন, ‘যা দেখার দেখুন, নোংরামি করবেন না।’ তারপর স্বস্তিকাও হেঁটেছেন শ্রীলেখার
দেখানো পথে। বোল্ড অবতারের ছবি শেয়র করে এ অভিনেত্রী লিখেছিলেন, ‘তোমার থাকলে তুমিও দেখাও।’
স্বস্তিকা এবং শ্রীলেখা নিজেদের শরীরের একটি অংশ বেশ উন্মুক্ত করে ছবি শেয়ার
করেছিলেন।
এবার স্বস্তিকা-শ্রীলেখার পথে হাঁটলেন
আরেক সুন্দরী অভিনেত্রী রাইমা সেন। নিজের ইনস্টাগ্রামে রীতিমত উত্তাপ ছড়িয়েছেন তিনি।
কালো ডিপ নেক স্যুটের সঙ্গে ঠোঁট গাঢ় লিপস্টিক- সব মিলিয়ে বেশ বোল্ড লাগছিল রাইমাকে।
তবে রাইমা কোনো লিখিত বার্তা দেননি।
নেটিজেনরা মনে করছেন, শরীরের একাংশ দেখানোর
ক্ষেত্রে আপত্তি নেই রাইমার। তাই স্বস্তিকা এবং শ্রীলেখার মতো করেই উন্মুক্ত করেছেন
যতটুকু করা সম্ভব। তবে রাইমা এর আগেও স্বল্প পোশাকে একাধিক ছবি শেয়ার করেছিলেন। যা
নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল বহুবার।

