Logo
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় পাঁচ তালেবান নিহত

প্রকাশিত:সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে তালেবানের অন্তত পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

দেশটির পারওয়ান প্রদেশে গতকাল রোববার দুর্ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

পারওয়ানের নিরাপত্তা বিভাগের প্রধান আউয়াল গুল জানিয়েছেন, রোববার পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে তালেবানের পাঁচ যোদ্ধা প্রাণ হারান।

আউয়াল গুল আরও জানান, ঘটনাটি বাগরামের দুই লেনের মধ্যে ঘটেছে। এতে নিহতরা সবাই ইসলামিক আমিরাত বাহিনীর সদস্য।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে কট্টর ইসলামিক সংগঠন তালেবানের শাসন প্রতিষ্ঠার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে।

 


আরও খবর