Logo
শিরোনাম

সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে পরিবহন

প্রকাশিত:বুধবার ১২ মে ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদে ঘরমুখো মানুষের চাপে রাজধানী ঢাকা থেকে বের হবার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ছোট-বড় সব পরিবহন দাঁড়িয়ে আছে।এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

বুধবার (১২ মে) ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে হেমায়েতপুর, প্রান্তিক থেকে নবীনগর ও ধামরাইয়ের গাংগুটিয়া এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

এছাড়া নবীনগর-চন্দ্রা সড়কের জিরানী থেকে চন্দ্রা পর্যন্ত ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপেল এলাকায় যানজট লক্ষ্য করা গেছে।

রাজধানীর শ্যামলী থেকে মোটরসাইকেলে করে জামালপুর যাচ্ছেন এরশাদ আলী। তিনি সেহেরি খেয়ে বাসা থেকে বের হয়েছেন। এরশাদ বলেন, আমি গাবতলী পর্যন্ত ভালোভাবে আসতে পেরেছি। কিন্তু আমিনবাজারের পর থেকে সড়কে তীব্র যানজটে পড়তে হয়েছে। গাড়ি একদমই চলে না। এখন শেষ পর্যন্ত অনেক কষ্ট করে সড়কের পাশে চিপাচাপা দিয়ে বাইপেল পর্যন্ত আসতে পেরেছি।

সাভার ট্রাফিক ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বলেন, মঙ্গলবার (১১ মে) বিকেল থেকেই সড়কে যানচলাচল অনেকটাই বেশি। গভীর রাতে একটু স্বাভাবিক থাকলেও বুধবার ভোর থেকে আবারও চাপ বেড়ে গেছে। আমরা চেষ্টা করছি যানজট কমাতে। বেলা বাড়তে বাড়তে সড়কে যানচলাচল স্বাভাবিক হবে।

নিউজ ট্যাগ: তীব্র যানজট

আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩