
করোনাভাইরাসের উর্ধ্বগতি না কমায় সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো
হয়েছে।
সোমবার চলমান কঠোর বিধিনিষেধ
১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে
সারা দেশে। লকডাউনের চুতর্থ দিন রবিবার চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ
করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পরদিনই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত
এলো সরকারের পক্ষ থেকে।

