Logo
শিরোনাম

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

প্রকাশিত:সোমবার ০২ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সদ্য সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ তথ্য জানিয়ে আইএবি বলেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। পরিবারের সঙ্গে কথা বলে শিগগিরই তার জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক সম্পন্ন করা এই বীর মুক্তিযোদ্ধা আজীবন নাগরিক অধিকার আদায় ও পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন। আইএবির শোক বার্তায় বলা হয়েছে, তার এই মৃত্যুতে দেশ একজন অসাধারণ দেশপ্রেমিক, সংগঠক এবং বলিষ্ঠ অভিভাবক হারালো।


আরও খবর