Logo
শিরোনাম

স্ত্রী হত্যার দায়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত:বুধবার ০৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনার নগরীর খান জাহান থানার যোগিপোল এলাকায় স্ত্রী যোহানা আক্তার ঊষাকে হত্যার দায়ে সাবেক পুলিশ সদস্য স্বামী মো. মাহমুদ আলমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মো. মাহমুদ আলম সাতক্ষীরা আশাশুনি থানার জামালনগর গ্রামের জবেদ আলী সরকারের ছেলে। তিনি খুলনার শিরোমনিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।

ঊষা পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামের জামালপুর উদ্দিনের মেয়ে।

নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী জানান, ২০১৯ সালের ৬ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা নাগাদ যোগিপোল মনিরুল ইসলামের ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী যোহানা আক্তার ঊষাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মাহমুদ আলম।

এ ঘটনায় নিহতের ভাই জিএম সোহেল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন (নং ৪)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নৃপেন বিশ্বাস একই বছরের ১৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আরিফ মাহমুদ লিটন।


আরও খবর